স্থানীয় কয়েকজন যুবক প্রথমে সাপটিকে গজার মাছ ভেবেছিল। পরে রাসেল নামে একজন ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে অজগরটি উদ্ধার করেন।
বরিশাল বন বিভাগ সূত্র জানায়, নগরীর ২৬ নম্বর হরিণাফুলিয়া এলাকার আবুল কালাম রোববার দুপুরে তার বাড়ির সামনের পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। এক পর্যায়ে জালে ভারি কিছু আটকা পড়ে। তিনি মনে করেছিলেন গজার বা বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে জাল টেনে তুলেই দেখেন- মাছ নয়, ধরা পড়েছে বিশাল একটি অজগর। এরপর আশপাশের লোকজন ছুটে এসে সাপটি উদ্ধার করে।
.png)
সূত্রটি আরো জানায়, ৮ ফুট দৈর্ঘ্যের সাপটি পরিনত বয়সের নয়। এটি উদ্ধারের পর খুলনা বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে সাপটি তাদের কাছে হস্তান্ত করা হয়েছে।
বন বিভাগের বরিশাল রেঞ্জ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ধরা পরা অজগরটি দেশীয় প্রজাতির। এর বসবাস সুন্দরবনসহ বিভিন্ন বনাঞ্চলে। বন্যা বা জোয়ারের পানিতে ভেসে সাপটি বরিশালে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাপটিকে খুলনায় চিকিৎসা দিয়ে সুস্থ-সবল করার পর সুন্দরবনে অবমুক্ত করা হবে।