ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে স্বাস্থ্যকর্মী সাইফুল হত্যায় যুবক গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ১ জানুয়ারি ২০২২
হবিগঞ্জে স্বাস্থ্যকর্মী সাইফুল হত্যায় যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই যুবকের নাম মো. সুমন মিয়া। সে উমেদনগর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী। তিনি বলেন, গ্রেফতার হওয়া সুমন শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী। গোপন সূত্রে খবর পেয়ে উমেদনগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। 

Advertisement

বাকি আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।

আরো পড়ুন: ঘর থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের টাউন হল রোড এলাকায় সাইফুল ইসলামকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত সাইফুলের বাড়ি মাধবপুর উপজেলার মনতলা গ্রামে।

ঘটনার দিন সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মমিন উদ্দিন জানিয়েছিলেন, মঙ্গলবার বিকেলে শহরের টাউন হল রোড এলাকা থেকে রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন সাইফুল। সে সময় একদল লোক রিকশার পথরোধ করে তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাইফুল মারা যান।

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১১টায় হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন নিহত সাইফুল ইসলামের বোন লুৎফুন্নেছা শেফু।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!