এ সময় তার হাত ও ২ পা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার মৃত তাজুল ইসলামের ছেলে। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও বিভিন্ন রঙের টি শার্ট ছিল।
স্থানীয়রা জানান, মরদেহটি রেললাইনের উপড়ে পড়ে থাকাতে দেখে পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করে তার পরিবারের সদস্যকে ফোন দিলে তারা নিহতের মরদেহ শনাক্ত করে।
.png)
এ বিষয়ে রেলওয়ে থানার উপ-পরিদর্শক রুমেল মিয়া জানান, ধারণা করা হচ্ছে সকালে কোনো ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে সে মারা গেছে। তার পাশ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।পরে ফোন থেকে কল করে বাড়িতে খবর পাঠানো হলে স্বজনরা এলে মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।