ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পরিষ্কার করেছেন প্রশান্ত মহাসাগর, আগামী লক্ষ্য হাজারটি নদী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ১৪ জানুয়ারি ২০২০
পরিষ্কার করেছেন প্রশান্ত মহাসাগর, আগামী লক্ষ্য হাজারটি নদী
ছবি: সংগৃহীত

সমস্ত জায়গা থেকে প্লাস্টিক সরানোর পণ নিয়েছেন তরুণ ডাচ ইঞ্জিনিয়ার বোয়ান স্ল্যাট। বিশাল প্রশান্ত মহাসাগরের বিপুল পরিমাণ প্লাস্টিকের বর্জ্য নিজের হাতে পরিষ্কার করে। এবার তার লক্ষ্য হাজারো নদীর দিকে। বিশ্বের গুরুত্বপূর্ণ নদীগুলোর বুক থেকেও প্লাস্টিক হটানোর পরিকল্পনা করছেন তিনি।

পরিষ্কার করেছেন প্রশান্ত মহাসাগর, আগামী লক্ষ্য হাজারটি নদীবোয়ান এবং তার সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’ তাদের ইন্টারসেপ্টার যন্ত্রের সাহায্যে প্রশান্ত মহাসাগরের বিপুল পরিমাণ বর্জ্য পরিষ্কার করেছিলেন। আর সেই কাজ করতে গিয়েই তারা দেখেছিলেন নদীগুলোর দুরবস্থা। ওই নদীগুলো থেকেই প্লাস্টিক বর্জ্য এসে সমুদ্রে পড়ছে। এবার সেই নদীগুলোকেই পরিষ্কার করার লক্ষ্যে এগোচ্ছেন বোয়ান। 

ছবি: সংগৃহীত

Advertisement

তাদের ব্যবহৃত যন্ত্রটিও পরিবেশবান্ধব, তাই এর থেকে দূষণ হওয়ারও সম্ভাবনা নেই। বোয়ানের পরিকল্পনা, ২০২৫-এর মধ্যে বিশ্বের এক হাজার নদীকে প্লাস্টিকমুক্ত করার। এরইমধ্যেই কুয়ালালামপুরের ক্লাং নদীতে এই পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!