ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিতাকে হত্যার পর ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন ছেলে!

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ২ মার্চ ২০২০
পিতাকে হত্যার পর ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন ছেলে!
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা সদর উপজেলার চর সাধুপাড়ায় ছেলের লাঠির আঘাতে পিতা আলাল প্রামানিক খুন হয়েছেন। রোববার (২ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হয়। 

অভিযুক্ত ছেলের নাম আলমগীর হোসেন। তিনি মানসিক প্রতিবন্ধী। তার পিতা আলাল পেশায় রিকশাচালক ও মাদকাসক্ত ছিলেন বলে নিহতর স্বজনরা জানিয়েছেন। 

পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, রোববার রাতে আলাল বাড়ি ফিরলে তার ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলমগীর হোসেন লাঠি (বাটাম) দিয়ে তার পিতার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে তার বাবা মারা যান।

Advertisement

এরপর ঘরে তালা দিয়ে বাইরে এসে ঘুমিয়ে পড়েন পিতা হন্তারক ছেলে আলমগীর। সকালে বাড়ির লোকজন আলাল হোসেনকে ডাকতে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন বাড়িতে ছুটে আসে এবং ঘটনা জানতে পারেন। তারা ছেলে আলমগীরকে ধরে পুলিশকে খবর দেন। 

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ও ছেলেকে আটক করে। স্থানীয়রা অনেকে বলেছেন, আলমগীর পাগল আবার কেউবা বলেছেন না তিনি নেশা করেন। 

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা কেউ এ ব্যাপারে সোমবার বিকেল পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!