বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেস কর্নারে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) বিচারপতিরা উপস্থিত ছিলেন।
.png)
পাশাপাশি ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটির ক্যালেন্ডারের অনুমোদন দেয়া হয়েছে।
ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে তা নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এই ফুলকোর্ট সভার সভাপতিত্ব করেন।