[ দেশজুড়ে ]
পাওয়ার গ্রিডের ভেতর মিলল ছয় রাউন্ড গুলি
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের বড়হরিশপুরে পরিত্যক্ত অবস্থায় রাইফেল ও রিভলবারের ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার দুপুরে বড়হরিশপুর পাওয়ার গ্রিডের ভেতর থেকে এসব গুলি উদ্ধার করা হয়েছে।
জেলা গেয়েন্দা পুলিশের এসআই মাসুদ রানা বলেন, পাওয়ার গ্রীডের এক আনসার সদস্য পলিথিন ও কাগজে মোড়ানো অবস্থায় গুলিগুলো দেখতে পান। পরে ঘটনাস্থল থেকে ৩০৩ রাইফেলের তিন রাউন্ড, টু টু বোর রিভলবারের তিন রাউন্ড গুলি উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!