ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যারাত থেকেই নদীর ঘাট এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে মধ্যরাত থেকে কুয়াশার ঘনত্ব আরো বেড়ে যায়।

Advertisement

এতে ফেরির মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরি ঘাট এলাকায় দীর্ঘ হচ্ছে নদী পারের জন্য ঘাটে আসা যানবাহনের সারি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!