ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অভিনেতা ফজলুর রহমান মানহা ডেইলি শপে যুক্ত হলেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৭, ২২ সেপ্টেম্বর ২০২৬
অভিনেতা ফজলুর রহমান মানহা ডেইলি শপে যুক্ত হলেন
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন ফজলুর রহমান বাবু। এবার সেই জনপ্রিয়তাকে সঙ্গে নিয়ে নতুন এক পথচলায় যুক্ত হলেন তিনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অনলাইন শপ মানহা ডেইলি শপের শুভেচ্ছাদূত হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। সোমবার দুপুরে রাজধানীর গুলশান-১-এ প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মানহা ডেইলি শপের সঙ্গে যুক্ত হন ফজলুর রহমান বাবু।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও প্রচারণায় তাকে দেখা ফজলুর রহমান বাবুকে। মানহা ডেইলি শপ কর্তৃপক্ষ জানায়, বর্তমানে অনলাইনে তাদের কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ডিলার নিয়োগের মাধ্যমে ফিজিক্যাল স্টোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের কম্বো প্যাকেজ বিক্রি করে, যা বাজারমূল্যের তুলনায় সাশ্রয়ী। দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে বর্তমানে জরুরি ভিত্তিতে সারা দেশে এজেন্ট ও ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে।

Advertisement

আগ্রহী উদ্যোক্তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধের সুযোগ রয়েছে। পাশাপাশি অনলাইনেও পণ্য অর্ডার করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!