ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অভিযানে গিয়ে ‘ম্যাজিস্ট্রেট’ নিজেই ধরা!

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ৩ অক্টোবর ২০১৯
অভিযানে গিয়ে ‘ম্যাজিস্ট্রেট’ নিজেই ধরা!
ছবি : সংগৃহীত

অভিযানে গিয়ে ‘ম্যাজিস্ট্রেট’ নিজেই ধরা খেয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি  নওগাঁর মহাদেবপুরে। জেলার মহাদেবপুরে একটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে মহাদেবপুর উপজেলার বাগডোব এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঢাকার মিরপুরের নয়ন, দিনাজপুরের আনন্দ সরকার, নারায়ণগঞ্জের বিল্লাল হোসেন, চাঁদপুর জেলার শাহাদাত হোসেন এবং মাইক্রবাস চালক ঝালকাঠি জেলার রুবেল হোসেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে উপজেলার বাগডোব এলাকার রূপালী বেকারিতে অভিযান পরিচালনা করছিল এই পাঁচজন। এ সময় তারা বেকারি মালিককে ২ লাখ টাকা জরিমানা করার ভয় দেখান। কিন্তু তাদের আচরণে দোকান মালিকের সন্দেহ হলে থানায় খবর দেয়া হয়। পরে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাঁচ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে প্রতারণার যে অভিযোগ তা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!