ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

ঢাকায় নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৮, ১৭ নভেম্বর ২০২৬
ঢাকায় নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন
সংগৃহীত ছবি

রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ’ নামে নতুন একটি মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপন করা হবে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমোদনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদনসংক্রান্ত প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!