ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

আজ জাতীয় যুব দিবস, পুরস্কার পাচ্ছেন ১৪ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২, ১ নভেম্বর ২০২৬
আজ জাতীয় যুব দিবস, পুরস্কার পাচ্ছেন ১৪ জন
ছবি: সংগৃহীত

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ রোববার (১ নভেম্বর) উদ্‌যাপিত হচ্ছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে চারজন যুব সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।

এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। গত ২৯ অক্টোবর সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

জাতীয় যুব দিবস উপলক্ষে যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে পর্যায়ক্রমে তিন থেকে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে মেলার দিনই অন্তত ১০০ জনকে তাৎক্ষণিকভাবে চাকরি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় দিবসের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ১২ হাজার নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ও পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!