ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে এলপি গ্যাসের সংকট নেই: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দেশে এলপি গ্যাসের সংকট নেই: তথ্য উপদেষ্টা
তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এলপিজির সরবরাহ ও মজুদ পরিস্থিতি তুলে ধরে এ তথ্য জানান তিনি।

Advertisement

এর আগে সোমবার দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো সংকট নেই বলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে আশ্বস্ত করেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুদও আছে।

সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার আরও এগিয়ে নেওয়া হবে।

সরকারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, আগের সময়ের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে সরকার বেরিয়ে এসেছে। আগের তুলনায় দেশে সহিংসতার ঘটনাও অনেক কমেছে।

সাইবার নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি। জাহেদ উর রহমান বলেন, সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হলে অপতথ্যের বিস্তার অনেকটাই কমে আসবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!