ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাত পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সাত পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Advertisement

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম, ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাব ও মোহাম্মদ ফয়েজ উদ্দীন।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), মো. জাকিরুল হাসানকে বরিশালে, ইমরান আসহাবকে এসবিতে এবং মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।

এ ছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে, কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবিতে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ৪ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!