ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প কল্পনাতীত: খলিলুর রহমান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প কল্পনাতীত: খলিলুর রহমান
ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘ নিখুঁত নয়। কিন্তু এটি অপরিহার্য এবং এর বিকল্প কেবলই কল্পনাতীত।  

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। 

Advertisement

বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তার বক্তব্য তুলে ধরা হয়।

তিনি বলেন, জাতিসংঘ যেখানে পিছিয়ে পড়ছে, সেসব বিষয় মোকাবিলা করতে হবে। যেসব ব্যবস্থা আর কার্যকর নয়, সেগুলোতে সংস্কার আনতে হবে। পাশাপাশি শিল্প খাতের নেতৃবৃন্দ থেকে শুরু করে তরুণ পরিবর্তনকামীদের মতো আরও বেশি কণ্ঠকে আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, আস্থা কেউ দিয়ে দেয় না, তা অর্জন করতে হয়।

তিনি আরও বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতাগুলো মোকাবিলায় যথেষ্ট বাস্তববাদী, প্রয়োজনীয় সংস্কার আনার ক্ষেত্রে যথেষ্ট সাহসী এবং সংশ্লিষ্ট ও উপযুক্ত ব্যক্তিদের আলোচনার টেবিলে আনতে যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক হবে।

ড. খলিলুর রহমানের ভাষায়, এভাবেই আমরা জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে তুলতে পারি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বিশ্বব্যাপী বিভিন্ন সংকট, আন্তর্জাতিক সহযোগিতা এবং জাতিসংঘের কার্যক্রম ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বিশ্বনেতারা বক্তব্য দিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!