ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪৯, ২২ সেপ্টেম্বর ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন
ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ     ফাইল ছবি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রেষণে এ পদে নিয়োগ দেওয়া হয়।

Advertisement

আদেশ অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে প্রেষণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে এতদিন এ পদে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে প্রেষণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর তার স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
 

ডেইলি-বাংলাদেশ/এসএস
লিংক সফলভাবে কপি হয়েছে!