ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাতীয় জাদুঘরের ডিজি তানজিমের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১, ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় জাদুঘরের ডিজি তানজিমের মেয়াদ বাড়ল
বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (ডিজি) তানজিম ইবনে ওয়াহাব.ছবি সংগ্রহীত

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (ডিজি) পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে ১৭ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২-এর ধারা ১০(২) অনুযায়ী তানজিম ইবনে ওয়াহাবকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

তবে এ নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন না। পাশাপাশি কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্কও রাখা যাবে না।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!