[ জাতীয় ]
দুদকের প্রথম নারী কমিশনার আছিয়া খাতুন
ছবি: সংগৃহীত
প্রথম নারী কমিশনার হিসেবে দুর্নীতি দমন কমিশনে (দুদক) যোগ দিয়েছেন সাবেক সচিব আছিয়া খাতুন। তিনি দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হলেন।
রোববার দুদক কমিশনার হিসেবে যোগ দিয়েছেন আছিয়া খাতুন। দুদকের সম্মেলনকক্ষে আছিয়া খাতুনকে ফুল দিয়ে স্বাগত জানান দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
এর আগে, শনিবার ড. মো. মোজাম্মেল হক খানের মেয়াদ শেষ হয়।
.png)
দুদকের সহকারী পরিচালক শফিউল্লাহ আদনান জানান, আছিয়া খাতুনকে দুদকের কমিশনার পদে নিয়োগ দিয়ে গত ১৩ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৩ ধারা মতে কমিশনার হিসেবে আছিয়া খাতুনের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হলো।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!