ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্নীতিবাজদের আইনের আওতায় আনাই আমাদের কাজ: দুদক কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ৯ মার্চ ২০২৩
দুর্নীতিবাজদের আইনের আওতায় আনাই আমাদের কাজ: দুদক কমিশনার
বৃহস্পতিবার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। ছবি: ডেইলি বাংলাদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, দুর্নীতির সঙ্গে যারা প্রকৃতপক্ষে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনাই আমাদের কাজ। খণ্ডিত তথ্য না দিয়ে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে ন্যায়বিচারটা প্রতিষ্ঠিত করতে হবে।

বৃহস্পতিবার দুদ‌কের প্রধান কার্যাল‌য়ে রি‌পোর্টার্স অ্যাগেইনেস্ট করাপশন- র‌্যা‌ক এর ‘সুনী‌তি’ না‌মের স্মর‌ণিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় দুদক চেয়ারম্যান বলেন, কাউকে হেয় করা নয়, দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনাই দুদকের কাজ।

Advertisement

সাংবাদিকদের উদ্দেশে দুদক কমিশনার জহুরুল হক বলেন, আপনারা ভালো সংবাদ করবেন এটাই স্বাভাবিক। নেগেটিভ বলবেন, তবে নেগেটিভ নিউজ দিয়ে সমাজ প্রতিষ্ঠা করা যায় না।  এজন্য পজিটিভ নিউজ করতে হবে এবং সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে।

অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন দুদক স‌চিব মো. মাহবুব হো‌সেন। এছাড়া র‌্যা‌কের সভাপতি আহম্মদ ফয়েজসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!