ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছে এতো আম, তবুও কেউ পাড়ে না: দুদক কমিশনার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩১, ২ জুন ২০২৩
গাছে এতো আম, তবুও কেউ পাড়ে না: দুদক কমিশনার
দুদকের কমিশনার জহুরুল হক। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে এতো আম তবুও কেউ পাড়ে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাছে ঢিল দেয় না। আমের সঙ্গে বহুকাল থেকে চলে চাঁপাইনবাবগঞ্জের মানুষের এমন সম্পর্ক ও রীতিনীতি সততার একটা উদহারণ বলে উল্লেখ করেছেন দুদকের কমিশনার জহুরুল হক।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এই স্লোগানে দুনীতি দমন কমিশনের সততা সংঘের রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এখন অভিভাবকরা শুধু বলেন- আমার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ হোক ব্যারিস্টার হোক, কিন্তু এটা বলে না আমার সন্তান সৎ হোক, মানুষ হোক। সৎ না হলে শেষ পযন্ত কিছুই টিকে না। আর অসৎ মানুষকে কেউ শ্রদ্ধা করে না।

Advertisement

দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগের পরিচালক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ ওরাও, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সহিদ। জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইব্রাহিম হোসেনসহ অন্যান্যরা।

সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গোম্ভিরা গানের মাধ্যমে দুনীতির বিরুদ্ধে সবাইকে সচেতন করা হয়।

দুনীতি দমন কমিশনের সততা সংঘের সমাবেশে রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গড়া সততা সংঘের কমিটির সদস্য ও শিক্ষকরা অংশ গ্রহণ করেন। সমাবেশ থেকে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ ও সততা স্টোর কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৎ ও মানবিক মূল্যবোধ শেখানের কার্যক্রম আরো জোরদার করা হবে বলে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!