ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

কপিলের চরিত্রে রণবীর সিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৫, ১২ জুলাই ২০১৭
কপিলের চরিত্রে রণবীর সিং
ফাইল ছবি

কপিল দেবের চরিত্রে রণবীর সিংকে দেখা যাবে। এটা নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরে। এত দিনে বিষয়টা নিশ্চিত হয়েছে। তবে এটা ঠিক কপিলের ভারতীয় (খেলোয়ার ও কোচ) বায়োপিক হচ্ছে না। কবীর খান তার পরবর্তী ছবির বিষয় ক্রিকেট ভেবেছেন।

ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের ঘটনাকে ভিত্তি করে। সেখানে কপিল দেবের চরিত্র করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে রণবীর সিংকে। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, অভিনেতাও খুব উৎসাহী এ চরিত্র নিয়ে। রণবীর এমনিতে খেলাধুলার ব্যাপারে উৎসাহী। ক্রিকেট তো বটেই। আর ক্রিকেট নিয়ে ছবি করলে যে বক্স অফিসে মার নেই, সেটা ধোনি এবং সচিনের বায়োপিক বলে দিচ্ছে।

কবীরের আরো একটি ছবি করার কথা সালমান খানকে নিয়ে। এখন কোন ছবি তিনি আগে করবেন সেটা স্থির হয়নি। রণবীরও অন্যান্য ছবির কাজে ব্যস্ত। ‘পদ্মাবতী’ তো আছেই, ‘যশ রাজ ফিল্মস’-এর ছবিসহ একাধিক প্রকল্প রয়েছে রণবীরের হাতে। কপিলের ছবির প্রযোজনায় রয়েছে অনুরাগ কাশ্যপের সংস্থা ‘ফ্যান্টম’। ডেইলি বাংলাদেশ/আরকে

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!