ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সেই ডিআইজি প্রিজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪৫, ২৬ আগস্ট ২০২০
সেই ডিআইজি প্রিজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
ফাইল ছবি

কারা অধিদফতরের সাময়িক বরখাস্তকৃত ডিআইজি প্রিজন মো. বজলুর রশিদের বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জশিট দিয়েছে দুদক।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. নাসির উদ্দীন ঢাকার সংশ্লিষ্ট বিশেষ জজ আদালতে এ চার্জশিট জমা দেন।

চার্জশিটে বলা হয়েছে, আসামি বজলুর রশীদ স্বনামে/বেনামে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন।

আরো পড়ুন: অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের মুখে নীতি কথা মানায় না: কাদের

২০১৯ সালের ২০ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মো. বজলুর রশিদের বিরুদ্ধে মামলাটি করেন। দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। ওইদিনই তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!