ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

মারা গেছেন সংগীত গবেষক মোবারক হোসেন খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ২৪ নভেম্বর ২০১৯
মারা গেছেন সংগীত গবেষক মোবারক হোসেন খান
মোবারক হোসেন খান

একুশে পদক প্রাপ্ত সংগীত গবেষক মোবারক হোসেন খান মারা গেছেন। গতরাতে নিজ বাসভবনে ঘুমের মাঝে মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।

জানা গেছে, মোবারক হোসেন খানের দুই ছেলে দেশের বাইরে অবস্থান করছেন। তার সন্তানরা দেশে এলেই জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। বর্তমানে তার মরদেহ বারডেম এর হিমঘরে রাখা হয়েছে।

স্বাধীনতা উত্তর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন মোবারক হোসেন খান। সংগীতে অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক লাভ করেন। এরপর ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন এবং ২০০২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 

প্রসঙ্গত, মোবারক হোসেন খান উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আয়াত আলী খানের তৃতীয় পুত্র ও ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভাতিজা।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!