বিষয়গুলো অজান্তেই মিলবে আপনার সঙ্গে
আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু অদ্ভূত বিষয় রয়েছে যেগুলো প্রায় প্রত্যেকের জীবনের সঙ্গেই আচমকা মিলে যায়! প্রায় প্রত্যেকেরই জীবনে এমন কিছু ঘটনা বা বৈশিষ্ট্য রয়েছে। যে অদ্ভুত ব্যাপার হলো আপনার সঙ্গে মিলে যাবে তা জেনে নিন-
১. আমরা যদি মনের কোন বাসনা লুকিয়ে না রেখে যদি অন্যের কাছে বলে দেই তবে সে লক্ষ্য পূরণের সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এভাবে ক্রমেই আমরা মোটিভেশন হারিয়ে ফেলি। তাই জীবনে সাফল্য পেতে হলে খুব কাছের কেউ ছাড়া নিজস্ব ইচ্ছা কিংবা জীবনের লক্ষ্য বলা উচিত নয়।
২. মানুষের জীবনে যে কোনো অভ্যাস তৈরি করতে সময় লাগে ৬৬ দিন। কোনো অভ্যাস তৈরি করতে যেমন ৬৬ দিন লাগে ঠিক তেমনি কোন বদ অভ্যাস দূর করতেও ৬৬ দিন কাজে লাগানো যায়।
৩. বর্তমানে যারো স্মার্টফোনের প্রতি নেশাগ্রস্ত তাদের ৬৮ শতাংশ মানুষ একটি বিশেষ সমস্যায় ভোগেন। এই মারাত্মক সমস্যাটি হচ্ছে যে তারা হঠাৎ মনে করেন তার ফোনটি বাজছে কিংবা ভাইব্রেট হচ্ছে। এটাকে বলা হয় ফ্যান্টম ভাইব্রেশন।
৪. বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ১৬-২৪ বছর বয়সে গড়ে তোলা বন্ধুত্ব সবচেয়ে বেশি স্থায়িত্ব হয়। এর প্রভাব আপনার জীবনেও লক্ষনীয় ।
৫. আমাদের জীবনে যেসব মানুষগুলো সব সময় বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকেন, ঠিক সেই মানুষগুলোই তাদের জীবনের সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয়েছেন।
৬. দুঃখজনক হলেও সত্য, যারা মানুষকে সুখী রাখতে চায় তারাই সবসময় অন্যদের তুলনায় বেশি একাকিত্বে ভোগে।
৭. যেসব মানুষগুলো নিজের ভুলগুলো খুব সহজে বুঝতে পারে এবং অনুতপ্ত হয় ঠিক সেই মানুষগুলোই অন্যের আবেগ অনুভূতি খুব ভালোভাবে বুঝতে পারে।
৮. কোন মানুষকে ঠিক তখনই সবচেয়ে বেশি আকর্ষণীয়, সুন্দর এবং সবচেয়ে বেশি ভালো লাগে যখন তিনি তার পছন্দের বিষয় নিয়ে কথা বলেন।
৯. যে মানুষটি অন্যের সাহায্যে টাকা খরচ করে আনন্দ পায় ঠিক সেই পরিমাণ অর্থ নিজের জন্য খরচ করে পায় না।
১০. আমরা সর্বোচ্চ কোন বিষয়ে ১০ মিনিট মনোযোগ ধরে রাখতে পারি অর্থাৎ কোন গুরুত্বপূর্ণ বিষয়ে খুব বেশি মনোযোগ দিলেও সেটি সর্বোচ্চ স্থায়িত্ব ১০ মিনিট। এ সময়কালের পর আমাদের মস্তিষ্কে অন্য বিষয়র ভাবনার প্রবেশ করে ঐ বিষয় থেকে মনোযোগ সরিয়ে দেয়।
ডেইলি বাংলাদেশ/জেএমএস/এসজেড