ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

তুলার প্রেমে চাপ, মকরের আনন্দ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮, ২৯ আগস্ট ২০১৮
তুলার প্রেমে চাপ, মকরের আনন্দ

তুলা রাশির প্রেমের ব্যাপারে কোনো চাপ আসতে পারে। সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ বাড়তে পারে মকর রাশির। রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি।

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯) 
প্রেম ও প্রণয়ে আনন্দ লাভ। বাড়তি কোনো খরচের জন্য বাড়িতে বিবাদ। আত্মীয় শোক হতে পারে। ব্যবসা স্থান মধ্যম। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার দিকে কোনো খারাপ কিছু ঘটতে পারে। কোনো কাজের জন্য নিচু হতে হবে। আজ মনের মতো কোনো লোকের সঙ্গে থাকার জন্য আনন্দ বাড়তে পারে। কোনো মিথ্যা অপবাদ জুটতে পারে।

বৃষ (এপ্রিল ২০-মে ২০) 
সকাল থেকে স্ত্রীর সঙ্গে কোনো বিবাদ হতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কোনো বাজে কথা বলার জন্য মনে অনুশোচনা। জ্যোতিষ চর্চা থেকে মনে আনন্দ। আজ কোনো স্থান থেকে অর্থ আসতে পারে। শরীরে কোনো কষ্ট বৃদ্ধি। স্ত্রী লোকের দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাড়তি কোনো খরচের জন্য চাপ। বিদেশে কোনো ব্যবসার ব্যপারে আলোচনা। অনেক দিনের কোনো আশা পূর্ণ হতে পারে।

মিথুন (মে ২১-জুন ২০) 
আজ সারাদিন কোনো খরচ হতে পারে। বাড়িতে সকলে মিলে ভ্রুমনে আনন্দ বৃদ্ধি। বিবাহ জীবনে সুখের দিন। আইনি কোনো কাজে উচ্চব্যক্তির সাহায্য। কোনো কারনে আজ সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণভাব। বাড়িতে কোনো শুভ সংবাদ আসতে পারে। সেবা জাতীয় কোনো কাজে মনের শান্তি । মাথার যন্ত্রনা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা। সকাল থেকে মনের দিকে চঞ্চল ভাব বাড়তে পারে।

কর্কট (জুন ২১-জুলাই ২২) 
বাড়িতে কোনো নতুন অতিথি আসবে। কৃষিকাজে সাফল্য আসতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। পড়াশোনার দিকে কোনো অসুবিধা হতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি। আজ ভ্রমণে না যাওয়া ভাল। কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি। খরচের পরিমাণ বাড়তে পারে। ভ্রমণের জন্য কোনো আলোচনা। ভাল কজের জন্য দিনটি ভাল নয়। আজ সংসারে কোনো অপর ব্যক্তি নিয়ে বিবাদ। ব্যবসার ব্যয় বাড়তে পারে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২) 
ব্যবসার দিকে কোনো শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। স্ত্রীর কারণে কোনো খরচ বাড়তে পারে। আজ একটু অভাব বাড়তে পারে। স্বামী, স্ত্রী বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনো কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে কিছু পরিবর্তন হতে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কোনো কষ্ট বাড়তে পারে। একটু দুষ্ট বুদ্ধি বাড়তে পারে। শরীরের ও মনের দিকে কোনো কষ্ট বাড়তে পারে।

কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২) 
আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি। বাড়িতে কোনো লোকের থেকে দুঃখ আসতে পারে। আজ বন্ধুর জন্য কোনো কষ্ট বাড়তে পারে। ভাল কাজে সাফল্য লাভ। ব্যবসায় উন্নতি বৃদ্ধি। পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার আলোচনা। আজ সকাল থেকে শরীরে কোনো কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে মহাজনের সঙ্গে বিবাদ।

তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২) 
শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন। প্রেমের ব্যাপারে কোনো চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদে যাবেন না। গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কোনো সুযোগ আসতে পারে। নতুন বন্ধুর জন্য মনে আনন্দ। স্ত্রীর কাজের জন্য মনে শান্তি মিলতে পারে। আর্থিক চাপ থাকবে। বাড়তি কোনো বিবাদ বাড়তে পারে। আজ সকালের দিকে কোনো খরচ বাড়তে পারে।

বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১) 
নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসার দিকে ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে কোনো উন্নতির সুযোগ। আজ অযথা ব্যয় বাড়তে পারে। কোনো কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরে কোনো কষ্ট অবহেলা করবেন না। আইনি কোনো কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। পেটের কোনো সমস্যা বাড়তে পারে। মানসিক দিকে কোনো অবসাদ বাড়তে পারে। কোনো মহিলার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১) 
বাড়িতে কোনো বিবাদের জন্য মানসিক কষ্ট। ব্যবসায় মানসিক শান্তি পেতে পারেন। বিবাহ ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে। আজ একটু সাবধানে থাকুন, কোনো বিপদ আসতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। তবে বিবাহ জীবনে সুখের খবর আসতে পারে। আর্থিক ব্যাপারে কোনো সুবিধা। সকাল থেকে বাতের ব্যথার কষ্ট বাড়তে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) 
সারাদিন কোনো কাজে ব্যস্ত থাকতে হবে। চাকরির কোনো শুভ যোগাযোগ আসতে পারে। পিতার সঙ্গে কোনো তর্ক হওয়ার জন্য মন খারাপ হতে পারে। আজ ভ্রমণে কোনও বাধা আসতে পারে। তবে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। খেলাধূলার দিকে শুভ পরিবর্তন। পেটের কোনো সমস্যা বাড়তে পারে। বিবাহের ব্যাপারে কথাবার্তা। বাড়ির সকলে মিলে ভ্রমণে যাওয়ার আলোচনা হতে পারে। আজ সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮) 
ব্যবসার দিকে কোনো বাড়তি যোগাযোগ। দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনো চাপ বৃদ্ধি। অপরের কোনো উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসার দিকে কিছু উন্নতি আসতে পারে। সংসারের দিকে একটু শান্তি দেখতে পাবেন। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে। আত্মিয়ের সঙ্গে কোনো ছোট বিষয়ে তর্ক বাধতে পারে। বাড়তি কোনো ব্যবসা থাকলে লাভ বাড়তে পারে। মা, বাবার সঙ্গে কোনো ছোট কারণে তর্ক।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০) 
ব্যবসার দিকে মহাজনের সঙ্গে বিবাদ। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। শরীর নিয়ে কোনো কষ্ট। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাইবোনে সম্পত্তির ব্যাপারে কোনো বিবাদ। সম্মান নিয়ে টানাটানি। প্রেমের কোনো সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে কোনো অতিথি আসতে পারে। তবে আজ কোনো ক্ষতির সম্ভাবনা। কোমরে যন্ত্রণা বাড়তে পারে। কর্মস্থানে কোনো কারণে রাগ বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনো চাপ আসতে পারে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!