ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

পরোটা, লুচি ও পুরী তৈরির টিপস

নুসরাত জাহান মিম
প্রকাশিত: ১৩:৩৯, ২৯ আগস্ট ২০১৮
পরোটা, লুচি ও পুরী তৈরির টিপস

সকালের নাস্তা কিংবা বিকেলের জলখাবারে রুটি পরোটা লুচি এগুলো তো আমাদের নিত্যদিনের খাবার। রুটি পরোটা লুচি এগুলো তৈরি করার সময় সহজ কিছু নিয়ম অনুসরণ করলে আপনিও পারবেন দোকান কিংবা রেস্টুরেন্টের মত করে পরোটা ও লুচি তৈরী করতে। চলুন জেনে নিন কিছু সহজ নিয়ম-

১. লুচি বা পরোটা নরম করতে হলে যখন ময়দা মাখবেন তখন অল্প ছাতু মিশিয়ে নিন। তারপর ময়ান দিয়ে ছাতু মেশানো লুচি বা পরোটা তৈরি করুন নরম ও সুস্বাদু হবে।
২. আটা মাখানোর সময় একবার ২ চা চামচ দই আটায় দিলে মন্ডটি নরম হয় এবং রুটি নরম ও সুস্বাদু হয়।
৩. লুচি তৈরির আগে ময়দা সামান্য পরিমাণ বেকিং পাউডার মিশিয়ে নিন লুচি সুন্দর ফুলবে।
৫. রুটি ফুলকো করতে চাইলে আটা মাখানোর সময় এক মুঠো ময়দা মিশিয়ে দিলে রুটি ফুলবে।
৬. সিঙ্গারার জন্য ময়দা মাখানোর সময় এক চা-চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিন সিঙ্গারা মচমচে হবে।
৭. লুচি বা পরোটা একটু কালারফুল করতে চাইলে, পালং শাক সিদ্ধ করে পানি কখনোই ফেলে দেবেন না। লুচি তৈরি করার সময় ময়দার সাথে শাক সিদ্ধ জল দিয়ে মিশিয়ে ময়ান তৈরি করলে লুচি হবে সবুজ রঙের একটু কালারফুল স্বাস্থ্যকর তো বটেই এবং সুস্বাদুকর।
৮. আগে তৈরি করে রাখা রুটি খাবার সময় গরম পেতে হলে শক্ত মুখ বন্ধ করা কৌটায় রুটিগুলো রেখে প্রেসারে কুকারে বসিয়ে তলায় ২ কাপ জল দিয়ে আঁচে বসান। এক হুইসেল দিয়ে নামিয়ে নিন রুটি গরম ও নরম পাবেন।
৯. ছানা কাটা জল দিয়ে আটা বা ময়দা মাখুন রুটি অনেক নরম হবে এবং খেতেও পুষ্টিকর হবে।
১০. পাউরুটির ধারের অংশ বা বাড়তি টুকরো ফেলবেন না জলে ভিজিয়ে চটকে আটার সঙ্গে মিশিয়ে নিন রুটি নরম হবে।
১১. আটা ময়দা পোকার হাত থেকে বাঁচাতে হলে একমুঠো নিম পাতা শুকিয়ে উপরে ছড়িয়ে দিন পোকা হবে না।
১২. পরোটার গোলা মাখানোর সময় ময়দার সঙ্গে পানি মেশানোর আগে সামান্য তেল দিয়ে মন্ড তৈরি করুন এতে পরোটা নরম এবং খেতে সুস্বাদু হবে।

ডেইলি বাংলাদেশ/সুইটি/এসজেড

 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!