ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

প্রিয়ার জন্য উপহার

ফাতিমাতুজ্জোহরা
প্রকাশিত: ১৭:২৫, ২৮ আগস্ট ২০১৮
প্রিয়ার জন্য উপহার

মেয়েরা খুবই ইমোশনাল হয়ে থাকে। তাই তাদের খুশি করতে হলে ইমোশন অনুযায়ী উপহার বাছাই করাই ভালো। কিছু মেয়েরা ছোট খাটো উপহার খুবই পছন্দ করে। তারা অনেক দিন পর্যন্ত উপহারটি আগলে রেখে ভালোবাসা অনুভব করতে চায়। আবার কিছু কিছু মেয়েরা বড় উপহার খুব পছন্দ করে। তারা বন্ধুদের দেখাতে ভালোবাসে যে, তার প্রেমিক তাকে বড় বা দামী কোন উপহার দিয়েছেন। এটাতে এই ধরণের মেয়েরা প্রচুর ভালোবাসা অনুভব করে। তারা তখনই আপনার কথা ভাবতে থাকে।

প্রথমত মেয়েরা তাদের বেস্ট ফ্রেন্ডদের সঙ্গে কিংবা খুব কাছের বন্ধুদের সব কথাই বলে। তখনই তার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে জেনে নিতে পারেন। আমরা জানি, মেয়েরা বলতে ভালোবাসে। আর যদি তাদের কোন সিদ্ধান্ত নিতে বলা হয় তবে তারা তাদের মনের সব কথা সব চিন্তা ভাবনা ছাড়াই আপনার সঙ্গে বলা শুরু করবে। এই টিপসগুলো কাজে লাগাতে পারেন। এছাড়াও আরও কিছু উপহার সম্পর্কে ধারনা জেনে নিন, যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনার পকেটে যদি এই মুহুর্তে বেশি পয়সা না থাকে তবে এই উপহারগুলোই দেয়া ভালো হবে।

১. ফুল: প্রেমিকার বয়স অনুযায়ী ততগুলো লাল গোলাপ তাকে দিতে পারেন। সঙ্গে 'লাভ ইউ' গুরু মন্ত্রটি নিতেও ভুলবেন না। আর এর সঙ্গে প্রেমপত্র বা চিঠিতে তার প্রশংসা করতে পারেন বা ভালোবাসার কোন কথা লিখে দিতে পারেন।

২. টেডি বিয়ার: টেডি বিয়ার তো সব মেয়েরই পছন্দ। টেডি বিয়ারের সৌন্দর্য আপনার ভালোবাসার ইঙ্গিত দিবে। তাই টেডি বিয়ার একটি ভালো অপশন হতে পারে। পকেটের হিসাব অনুযায়ী বড় বা ছোট টেডি বিয়ার তাকে দিতে পারেন। যেটা অবশ্যই তার ভালো লাগবে।  

৩. চকলেট: বাজেট কম হলে আপনি তাকে ছোট খাটো চকলেট দিতে পারেন। কারণ সব মেয়েরাই কম বেশি চকলেট পছন্দ করে থাকে। আর তাকে পারলে বোঝানোর চেষ্টা করুন যে, এই চকলেটের থেকেও সে বেশি মিষ্টি।

৪. ফটো বুক: আপনার এবং তার সব ছবিগুলোকে একত্রিত করে একটি বই তৈরি করে ফেলুন। আর ওই বইটির প্রথম পাতায় ভালোবাসার কিছু কথা লিখতে পারেন। কিংবা আপনাদের দুইজনের নামও লিখতে পারেন। তারপর এই বইটি তাকে উপহার দিন দেখবেন খুবই খুশি হবে আর ইমোশনাল হবে। পুরনো ভালোবাসার স্মৃতির সঙ্গে তাদের ইমোশন খুব মজবুত হয়ে থাকে।

৫. পারফিউম অথবা ব্রেসলেট: মেয়েরা সাধারণত সব সময় ফ্রেশ থাকতে চায়। আর বেশির ভাগ সময়ে পারফিউম ব্যবহার করে। তাকে ভালো কোন পারফিউম উপহার দিতে পারেন। অনেক মেয়েই হাতে ব্রেসলেট পড়তে খুব পছন্দ করে। তাই পারলে কোন ঘড়ি বা সুন্দর কোন ব্রেসলেট উপহার হিসেবে তাকে দিতে পারেন।

আর আপনার টাকার যদি কোন রকম সমস্যা না থাকে তবে আইফোন, টেবলেট, ল্যাপটপ যা ইচ্ছা তাই দিতে পারেন। সুন্দর কোন ড্রেসও দিতে পারেন। আর সব থেকে ভালো হল তাকে সুন্দর কোন জায়গার ঘুরতে নিয়ে যান। সারাদিন তার সঙ্গে থাকুন। মেয়েরা এই বিষয়ে খুব ইমোশনাল হয়। আর তারা বলতে খুবই ভালোবাসে তাই সারাদিন তার সব কথা শুনুন। তাকে আগেই বলে দিন, তার যা যা ইচ্ছে সব পুরণ করে দেবেন। এইটুকু যথেষ্ঠ তাকে মুগ্ধ বা খুশি করার জন্য।

ডেইলি বাংলাদেশ/এসজেড 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!