ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

নখের হলদে দাগ দূর করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:৪০, ৪ আগস্ট ২০২১
নখের হলদে দাগ দূর করার সহজ উপায়
নখের যত্ন। ছবি: সংগৃহীত

হাতের সৌন্দর্য বৃদ্ধিতে নখের ভূমিকা অতুলনীয়। তবে নখে যদি অনুজ্জ্বল ভাব বা হলদে দাগ থাকে তবে তা হাতের সৌন্দর্য পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। যা আপনার মন খারাপেরও কারণ। সৌন্দর্য সচেতন নারীরা এই সমস্যা সমাধানে পার্লারে ছোটেন।

তবে এই সমস্যার সহজ সমাধান রয়েছে আপনার ঘরেই। তাও একদম হাতের নাগালেই। চলুন তবে জেনে নেয়া যাক নখের হলদেভাব দূর করার ঘরোয়া সমাধানটি সম্পর্কে-

প্রথমে যে কোনো ধরনের টুথপেস্ট নিন। প্রতিটি নখের উপরে বেশি করে পেস্ট লাগিয়ে এক মিনিট রেখে দিন। তারপর একটি ব্রাশ ভিজিয়ে নিয়ে আরো এক মিনিট নখ ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Advertisement

এবার হালকা গরম পানিতে লেবুর টুকরো দিয়ে দিন। তাতে অন্তত ১ থেকে ২ মিনিট হাত ভিজিয়ে রাখুন। এতে নখের হলুদ দাগ দূর হবে। এবার যে কোনো ধরনের ময়েশ্চারাইজার লাগিয়ে নিলেই পেয়ে যাবেন ঝকঝকে পরিষ্কার নখ।

স্বচ্ছ কালারের কোনো নেইলপলিশ দিয়ে দিলে দেখতে আরো সুন্দর লাগবে দেখতে।

মাথায় রাখা প্রয়োজন, যতবার নখ হলদেটে হয়ে আসবে আগের নেইলপলিশ তুলে নতুন করে লাগিয়ে নিলেই অনেক দিন স্থায়ী হবে ঝকঝকে, উজ্জ্বল, এবং সুন্দর নখ।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!