ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

শেভ করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখা জরুরি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২০
শেভ করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখা জরুরি
শেভিং

নিজেকে সুন্দর ও পরিপাটি দেখাতে শুধু নারীরা একাই চান না। পুরুষরাও রয়েছেন এই তালিকায়। নিজেদের আরো বেশি আকর্ষণীয় দেখাতে পুরুষরা সেভ করে থাকেন। তাইতো নারীদের মতো পুরুষদেরও উচিত ত্বকের প্রতি যত্নশীল হওয়া।

বিশেষ করে যারা প্রতিদিন শেভ করেন। কারণ নিয়মিত শেভ করার ফলে ত্বকে তার প্রভাব পড়ে, ত্বক রুক্ষ হয়ে যায়। এজন্য শেভ করার সময় কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক সেই বিষয়গুলো সম্পর্কে-  

> সকালে গোসলের পর শেভ করলে সবচেয়ে ভালো হয়। এসময় দাড়ি নরম থাকে, ফলে সহজে শেভ করা যায়। ত্বকও মসৃণ থাকে।  

> শেভ করার আগে ত্বক ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।

>  ত্বকের সঙ্গে মানিয়ে যায় এমন জেল ও ক্রিম ব্যবহার করুন।  

>  অবশ্যই ভালোমানের রেজার ব্যবহার করুন।

> চেপে রেজার টানবেন না, এতে ত্বকের ক্ষতি হয়।

আরো পড়ুন: করোনাকালে শিশুর রাগ ও প্রতিকারের উপায়  

> ধীরে ধীরে রেজার টানুন।

> শেভ করার পর অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে নিন।

> শেভিংয়ের জন্য অ্যালকোহলমুক্ত পণ্য ব্যবহার করুন।

> সপ্তাহে একদিন মুখের ত্বককে বিশ্রাম দিন, এদিন শেভ করবেন না।

> ত্বক মসৃণ রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

> যদি কখনো বাইরে সেলুনে শেভ করতে হয়, অবশ্যই নতুন ব্লেড ব্যবহার করুন।

> জীবাণুমুক্ত রাখতে সপ্তাহে একদিন রেজার গরম পানিতে ধুয়ে নিন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!