ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

লিগ্যাল এইডে আইনি সহায়তা পেয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ২৬ জুলাই ২০২৬
লিগ্যাল এইডে আইনি সহায়তা পেয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ
ফাইল ছবি

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের কার্যক্রমে সরকারি খরচে আইনি সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন হাজার হাজার বিচারপ্রার্থী। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিড্যাল এইডের সামগ্রিক কার্যক্রমে ৩ হাজার ৪১৩টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩৪৬টি মামলা।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত মোট ৩০ হাজার ৬9৬ জন বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মোট ২৭ হাজার ২৮৩টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে।

আর্থিকভাবে অস্বচ্ছল ও আইনি লড়াইয়ে অসমর্থ বিচারপ্রার্থীদের বিনামূল্যে ও সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিত করতেই ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এই গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!