[ খবর ]
করোনাতঙ্কে হাসপাতাল ছাড়ছেন রোগীরা
ছবি : ডেইলি বাংলাদেশ
করোনাআতঙ্কে রোগীশূন্য হয়ে পড়েছে শেরপুর জেলা হাসপাতাল। রোগীরা সম্পূর্ণ সুস্থ না হলেও হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন।
২৫০ শয্যা এ হাসপাতালে পুরুষ-মহিলা সার্জিক্যাল ও মেডিসিন বিভাগসহ সব ওয়ার্ডের ইনডোর-আউটডোরে যেখানে প্রতিদিন প্রায় ৪শ’ রোগী ভর্তি থাকতো, সেখানে বর্তমানে ভর্তি আছেন ৩০ থেকে ৪০ জন রোগী।
আবার যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ হাসপাতাল ছাড়ছেন। ফলে রোগীশূন্য হয়ে পড়েছে হাসপাতালটি। এমন চিত্র দেখা গেছে জেলার অন্য চারটি স্বাস্থ্য কমপেক্সেও।
.png)
করোনার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে কাজ করছে স্বাস্থ্যকর্মীরা, হয়ত এ কারণে রোগীর সংখ্যা কমে গেছে এমনটা জানিয়ে সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুল রউফ বলেন, খুব জরুরি না হলে রোগীদের হাসপাতালে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!