ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সচিবালয়ের পাশে এবার ককটেল বিস্ফোরণ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০১:০৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ের পাশে এবার ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে রাজধানীতে। এবার সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে পল্টন এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ এবং যাত্রাবাড়ী চৌরাস্তায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন।

সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি। শব্দ হলেও আলামত পাচ্ছি না।’

Advertisement

তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা।

 এ ছাড়া একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. বিল্লাল নামের এক রিকশাচালক আহত হন।

 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!