[ খবর ]
করোনা সচেতনতায় অভিজিৎ-এর গান
অভিজিৎ ভট্টাচার্য
করোনা আতঙ্কে সাহস জোগাতে, সচেতন করতে এগিয়ে এসেছেন বলিউডের অনেক সেলিব্রিটিরা। কেউ হাত ধুয়ে পোস্ট করছেন, কেউ ভিডিও পোস্ট করে বার্তা দিতে চাইছেন। সেই কর্মকাণ্ড থেকে পিছিয়ে নেই গায়ক অভিজিৎ ভট্টাচার্য। করোনা সংক্রমণ এড়াতে কী করণীয় তা নিয়ে গান প্রকাশ করলেন।
অভিজিৎকে গাইতে শোনা যাচ্ছে, না হাত মিলা না, না বাহার যানা, ঘর মে হি পড়ে হ্যায়, বনধ হ্যায় পয়সা আনা, করোনা করোনা করো না।
শাহরুখ খান ও রানি মুখার্জি অভিনীত ‘চলতে চলতে’ ছবিতে তারই গাওয়া জনপ্রিয় গান ‘তুম নে না যানা কে ম্যায় দিওয়ানা, শুনো না শুনো না শুন লো না’ গানটির সুর ব্যবহার করা হয়েছে করোনা নিয়ে নির্মিত এই গানে।
.png)
তেজস গম্ভীর নামে এক যুবক ‘চলতে চলতে’ ছবির এই গানটিকে পরিবর্তন করে করোনা সচেতনতায় ‘না হাত মিলা না’ গানটি গিটার সহযোগে গেয়ে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বিষয়টি দেখে অত্যন্ত খুশি হন অভিজিৎ।
অভিজিৎ বলেন, করোনা মহামারী নিয়ে আমি যেটা বলতে পারিনি, সেটা তেজস আমার গান ব্যবহার করে করেছে। ওকে স্যালুট।
এরপরই তেজসের বাঁধা গানটি নিজে গেয়ে অভিজিৎ ওই যুবকের ভিডিওর পাশাপাশি পোস্ট করেছেন।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!