ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

খুলে দেয়া হলো পশ্চিবঙ্গের ৫০ হাজার মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিত: ২১:০০, ১০ জুন ২০২০
খুলে দেয়া হলো পশ্চিবঙ্গের ৫০ হাজার মসজিদ
মসজিদে নামাজরত মুসল্লিরা। ফাইল ছবি।

ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় প্রায় ৫০ হাজার মসজিদে শর্তসাপেক্ষে নামাজ পড়তে খুলে দেয়া হয়েছে। রাজ্যের বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিউ ইন্ডিয়া এক্সপ্রেস’র একটি প্রতিবেদনে জানা গেছে, গত ১ জুন থেকে রাজ্যের সব ধর্মীয় স্থান খুলে দেয়ার অনুমতি দেয় রাজ্যের সরকার। ওই নির্দেশ অনুযায়ী প্রায় ৫০ হাজার মসজিদ খুলে দেয়া হয়েছে। তবে শর্তসাপেক্ষে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তও অনুমতিতে রয়েছে। 

এদিকে দক্ষিণেশ্বরের শতাব্দীর প্রাচীন কালী মন্দিরের ভক্তদের জন্য সদর দরজা খুলছে না। মন্দির কর্তৃপক্ষের ভাষ্য, কমিটির সদস্যদের নিয়ে মহড়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

কালীঘাট মন্দিরেও একই অবস্থান। সেখানকার মন্দির কর্তৃপক্ষ জানায়, মন্দিরে প্রবেশ ও প্রস্থানের সময় দর্শনার্থীদের সুবিধার জন্য চূড়ান্ত পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এরপর মন্দিরের দরজা খুলে দেয়া হবে। 

ওয়াকফ বোর্ডের এক সদস্য জানান, রাজ্যের কমপক্ষে ৫০ হাজার মসজিদ খুলে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। তবে প্রতিবার ১০ জনের বেশি মানুষকে একসঙ্গে নামাজ পড়তে মসজিদ চত্বরে ঢুকতে দেয়া হবে না। 

ছোট আকারের মসজিদে একবারে ৫ থেকে ১০ জনের বেশি মানুষকে নামাজ পড়তে দেয়া হচ্ছে না। সেই সঙ্গে স্বাস্থ্যবিধির ব্যবস্থা হিসেবে মসজিদে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজারের। মেনে চলা হচ্ছে সামাজিক দূরত্ব।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!