ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ চাকরি ]

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ১৭ নভেম্বর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ
ফাইল ছবি

ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। গত ১৬ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রতিষ্ঠান: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

  • পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

  • পদসংখ্যা: নির্ধারিত নয়

  • চাকরির ধরন: ফুলটাইম

  • কর্মক্ষেত্র: অফিসে

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

  • বয়সসীমা: উল্লেখ নেই

  • কর্মস্থল: যেকোনো স্থান

  • বেতন: আলোচনা সাপেক্ষে

  • অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

  • আবেদন শুরুর তারিখ: ১৬ নভেম্বর ২০২৬

  • আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

  • আবেদনের মাধ্যম: অনলাইন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া আমানত, ঋণ, সিএএসএ (CASA), সম্পদ ব্যবস্থাপনা, এসএমই (SME) এবং অন্যান্য ব্যবসায়িক পোর্টফোলিওতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার দক্ষতা থাকতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৬।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!