আরএফএল গ্রুপে নিয়োগ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
পদসংখ্যা: ১০ জন
বিভাগ: মানবসম্পদ (এইচআর)
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
.png)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এইচআরএম বা ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে অভিজ্ঞতা ছাড়াও ফ্রেশার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
কর্মস্থল: দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইন
নিয়োগের উৎস: বিডিজবস ডটকম
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।