ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এসবিএসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মডেলিং ইউনিটে ‘অফিসিয়ালস ফর এক্সপেকটেড ক্রেডিট লস’ পদে এ নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এ পদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতকোত্তর অথবা স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
|
তথ্যের ধরন |
বিবরণ |
|---|---|
|
প্রতিষ্ঠানের নাম |
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এসবিএসি) |
|
বিভাগের নাম |
মডেলিং ইউনিট |
|
পদের নাম |
অফিসিয়ালস ফর এক্সপেকটেড ক্রেডিট লস |
|
পদসংখ্যা |
নির্ধারিত নয় |
|
চাকরির ধরন |
বেসরকারি, পূর্ণকালীন |
|
প্রার্থীর ধরন |
নারী ও পুরুষ |
|
শিক্ষাগত যোগ্যতা |
স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর |
|
অভিজ্ঞতা |
কমপক্ষে ২ বছর |
|
বেতন ও অন্যান্য সুবিধা |
আলোচনা সাপেক্ষে |
|
বয়সসীমা |
সর্বোচ্চ ৫০ বছর |
|
কর্মস্থল |
দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে |
|
নিয়োগের সূত্র |
বিডিজবস ডটকম |
আবেদনের সময়সূচি ও পদ্ধতি
-
আবেদন শুরু: ২৪ নভেম্বর ২০২৬
-
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬
-
আবেদন পদ্ধতি: অনলাইনে
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।