ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিসিপিএসে ৪ পদে ২২ জনের নিয়োগ
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) চারটি পদে ২২ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অস্থায়ী এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এসএসসি পাস প্রার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে।
আগ্রহী প্রার্থীদের ডাকযোগ, কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন শুরু হয়েছে ২৪ নভেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে। আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য
-
প্রতিষ্ঠান: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)
-
পদসংখ্যা: ৪টি
-
মোট নিয়োগ: ২২ জন
-
চাকরির ধরন: অস্থায়ী
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
-
কর্মস্থল: ঢাকা
-
আবেদনের শুরু: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯টা
-
আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৬, দুপুর ২টা
বয়সসীমা: ২৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
আবেদন যেভাবে করবেন
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সচিব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস), ৬৭, শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, মহাখালী, ঢাকা-১২১২ ঠিকানায় পাঠাতে হবে। ডাকযোগ, কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে।
নির্ধারিত সময়ের পর জমা দেওয়া এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদন ফি
আবেদন ফি পদের ক্রম অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। সচিব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে ফি জমা দিতে হবে।
-
১ নম্বর পদের জন্য ৫০০ টাকা
-
২ নম্বর পদের জন্য ৪০০ টাকা
-
৩ ও ৪ নম্বর পদের জন্য ৩০০ টাকা
আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রসিদ সংযুক্ত করতে হবে।