ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওমানে মানব পাচারের অভিযোগে ৩ বাংলাদেশির কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৮, ২৪ মার্চ ২০২৪
ওমানে মানব পাচারের অভিযোগে ৩ বাংলাদেশির কারাদণ্ড
ছবি: প্রতীকী

মানব পাচারের অভিযোগে মধ্য প্রাচ্যের দেশ ওমানে ৩ বাংলাদেশি দালালকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনায় আরো এক পাকিস্তানি এবং ওমানিকে একই পরিমাণ দণ্ড দিয়েছে ইব্রির আপিল কোর্ট। পাশাপাশি তাদের উপরে ১০ হাজার রিয়াল জরিমানাও আরোপ করা হয়েছে।

দণ্ড পাওয়া বাংলাদেশিরা হলেন দেলোয়ার বেপারি, মোহাম্মদ আশিকুর এবং আব্দুল খালেক। অপর দুই ব্যক্তি হলেন ওমানের নাগরিক মোহাম্মদ বিন সাইদ বিন ইউসুফ ও পাকিস্তানের সাহ জেব সাদিক। এছাড়া সাজাভোগের পর এসব বাংলাদেশি আর কখনোই ওমানে প্রবেশ করতে পারবেন না।

জানা গেছে, অভিযুক্তরা একাধিক মানবপাচারের সাথে জড়িত। এরমধ্যে একজন নারীকে ২০০ রিয়াল দামে বেচাকেনার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ ঘটনায় ওমানি ও প্রথম বাংলাদেশি যৌন কাজের জন্য ওই নারীকে মাস্কাটের অপর এক বাংলাদেশির কাছে ২০০ রিয়ালে বিক্রি করেন। পরে মাস্কাট থেকে ভুক্তভোগীকে ইব্রিতে থাকা অপর অপরাধীদের কাছে নিয়ে জিম্মি রাখা হয়।

Advertisement

তথ্যমতে, অভিযুক্ত ৫ জনের ৪ জনই ওই নারীকে যৌন হেনস্তা করেছেন। এমনকি তার ছবি উঠিয়ে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেন তারা। এছাড়া টাকার বিনিময়ে অন্যদেরও ওই নারীর সাথে সময় কাটানোর সুযোগ করে দেয়া হয়। ব্যাপক অনুসন্ধানের পর এসকল তথ্যের প্রমাণাদি উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। এরপরই তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করলো আদালত।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!