ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওমানে রাস্তা দখল করে ব্যবসা, বহু প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৭, ১৮ মার্চ ২০২৪
ওমানে রাস্তা দখল করে ব্যবসা, বহু প্রবাসী গ্রেফতার
ফাইল ছবি

মধ্য প্রাচ্যের দেশ ওমানের সোহার ও সাহামে অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা করার কারণে বহু প্রবাসীকে গ্রেফতার দেখানো হয়েছে। একইসাথে এসব প্রবাসীর বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়।

রোববার (১৭ মার্চ) উত্তর আল বাতিনার শ্রম বিভাগের সহায়তায় সোহার ও সাহামের বিভিন্ন সড়কে অভিযান চালায় শ্রম মন্ত্রণালয়।

পৃথক এক ঘটনায় বেপরোয়া ড্রাইভিং স্টান্টের কারণে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। গ্রেফতার হওয়া এই ব্যক্তি বাহলা এলাকার মূল সড়কের মধ্যেই ভয়াবহ স্টান্টবাজি করছিলেন।

Advertisement

সড়কে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে রমজানে আরো সতর্ক অবস্থান নিয়েছে ওমান পুলিশ।

সেই ধারাবাহিকতায় আল বাতিনা থেকেও আরো দুই ব্যক্তিকে আটক করেছে তারা।

পাশাপাশি সড়কের শৃঙ্খলা ভাঙায় ব্যবহৃত ১২৯ টি বাইসাইকেল এবং ১৯ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!