ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

কুয়েতে পরিবার নেয়ার সুযোগ পেলেন প্রবাসীরা

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ২০:৫৯, ৫ মার্চ ২০২৪
কুয়েতে পরিবার নেয়ার সুযোগ পেলেন প্রবাসীরা
ফাইল ফটো

দীর্ঘদিন ভ্রমণ ভিসা বন্ধ থাকার পর চলতি মাস থেকে কিছু শর্ত আরোপ করে পারিবারিক ভিসা, পারিবারিক ভিজিট ভিসা এবং ব্যবসায়িক ভিজিট ভিসার চালু করেছে কুয়েত সরকার।

এর ফলে পরিবারের সদস্যদের কুয়েতে আনার ব্যাপারে প্রবাসীদের বহুদিনের অপেক্ষার অবসান হলো। নতুন নিয়মে মাত্র ৪০০ দিনার বেতন থাকলেই যেকোনো পেশার বৈধ আকামাধারী প্রবাসী পরিবারের সদস্যদের কুয়েতে নিতে পারবেন।

এছাড়া এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও তাদের মা, বাবা, স্ত্রী ও সন্তানদের কুয়েত ভ্রমণ করাতে পারবেন। পারিবারিক ভ্রমণ ভিসার ক্ষেত্রে যে কোনো পেশার বৈধ প্রবাসীর বেতন ৪০০ দিনার হলেই আবেদন করতে পারবেন।

Advertisement

তবে পারিবারিক এবং বাণিজ্যিক ভিসার ক্ষেত্রে ৮০০ দিনার বেতনসহ বেশ কিছু শর্ত মানতে হবে ভিসা প্রত্যাশীদের। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: কুয়েত
লিংক সফলভাবে কপি হয়েছে!