ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার এখনো বন্ধ

আর্ন্তজানিত ডেস্ক
প্রকাশিত: ১৮:০৬, ১৫ মার্চ ২০২৪
বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার এখনো বন্ধ
ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি শ্রমিক যাওয়ার ওপর দেশটির সরকার ‘হঠাৎ স্থগিতাদেশ’ দেওয়ার ৪ মাস অতিবাহিত হয়ে গেছে। স্থগিত দেওয়ার সময় ওমানের পক্ষ থেকে এটি ‘সাময়িক’ বলা হলেও গতকাল পর্যন্ত বাংলাদেশিদের নামে কোনো ভিসা ইস্যু হয়নি।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি মাসে অর্ধশতাধিক নারী ব্যুরো থেকে স্মার্ট কার্ড নিয়ে ওমানে কর্মসংস্থানের উদ্দেশে পাড়ি জমিয়েছেন।

বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই তৃতীয় বৃহত্তম শ্রমবাজারটি কী কারণে এখনো বন্ধ সে ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!