ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আমিরাতে ৪৫ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪১, ৩ মার্চ ২০২৪
আমিরাতে ৪৫ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী
বিগ টিকিট র‌্যাফেল ড্রয়ের হোস্ট রিচার্ড ও বুশরা। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকিট র‌্যাফেল ড্রতে’ গ্র্যান্ড পুরস্কার জিতেছেন দেশটিতে কর্মরত এক প্রবাসী, যা বাংলাদেশি প্রায় ৪৫ কোটি টাকা।

রোববার র‌্যাফেল ড্রর গ্র্যান্ড পুরস্কার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আবু ধাবির ‘বিগ টিকিট র‌্যাফেল ড্রতে’ ১৫ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড পুরস্কার জিতেছেন ভারতীয় প্রবাসী মোহাম্মদ শরীফ। এই পুরস্কারের অর্থ বাংলাদেশি ৪৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার টাকার বেশি। 

Advertisement

প্রবাসী মোহাম্মদ শরীফ আমিরাতের বিজনেস বে-তে প্রোকিউরমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এক বছরের বেশি সময় আগে অনলাইনে বিগ টিকিট কিনেছিলেন তিনি। তার অন্য ২০ সহকর্মীকে নিয়ে যৌথভাবে এই টিকিট কিনেছিলেন তিনি।

পুরস্কার জয়ের পর তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শরীফ বলেন, আমি ভারত থেকে আমার পরিবারকে নিয়ে আসার পরিকল্পনা করেছি। এরপর নিজস্ব ব্যবসা শুরু করতে চাই। এছাড়া পুরস্কারের একটি অংশ আমি দান করতে চাই।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!