ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওমানে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাংলাদেশি যুবক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১৪ জুন ২০২৩
ওমানে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাংলাদেশি যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

ভাগ্য বদলে ওমানে পাড়ি দিয়েছিলেন জামালপুরের মাদারগঞ্জের ফরিদুল ইসলাম নামে এক যুবক। সাগরে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ ফরিদুল ইসলাম উপজেলার পূর্ব সুখনগরী গ্রামের সুরুজ আকন্দের ছেলে।  

ভালো বেতনের চাকরি হবে, ফিরবে ভাগ্য। দালাল চক্র এমন লোভ তিন মাস আগে ওমানে যান ফরিদ।

গত শনিবার (১০ জুন) সন্ধ্যার দিকে সাগরে মাছ ধরতে যান তিন বাংলাদেশি। এ সময় সাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ হন ফরিদুল ইসলাম। 

Advertisement

ঐ দিন রাত ১১টা দিকে ফরিদুলের পরিবার জানতে পারেন ট্রলার ডুবে তিনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই তার বাড়িতে শোকের মাতম চলছে।

জানা যায়, তিন মাস আগে দালাল চক্রের মাধ্যমে ওমান যান ফরিদুল ইসলাম। তাকে গাড়ি চালক হিসেবে কাজ দেবেন বলে দালাল চক্র নিয়ে যায়। ওমানে পৌঁছানোর পর তাকে সাগরে মাছ ধরার কাজ দেন। গত শনিবার সন্ধ্যার দিকে ৩ বাংলাদেশি সাগরের মাছ ধরতে যান। মাছ ধরার সময় সাগরে হঠাৎ ঝড় শুরু হলে উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবে যায়। তিন বাংলাদেশির মধ্যে দুইজন প্রাণে ফিরে আসলেও ফরিদুল ইসলাম নিখোঁজ হন।

ফরিদুলের মা ফরিদা বেগম বলেন, ছেলেকে অন্য কাজ দেয়ার কথা বলে নিয়ে গিয়েছিল। যাওয়ার পর সাগরে মাছ ধরার কাজ দিয়েছে। আমার ছেলেকে যে নিয়ে গিয়ে মাছ ধরার কাজ দিয়েছে তার বিচার। আমি এখন ছেলের লাশটা শুধু চাই।

নিখোঁজ প্রবাসী ফরিদুল ইসলামের চাচাতো ভাই সাদেক আকন্দ বলেন, ঝড়ের মধ্যে ট্রলার ডুবে যায়। তার সহকর্মীরা ফিরে আসলেও তিনি ফিরতে পারেননি। ধারণা করা হচ্ছে তিনি আর বেঁচে নেই। সাগরে তাকে খোঁজাখুঁজি করা হয়েছে। তার লাশ এখনো পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!