শুক্রবার ঐ উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেয়া আসামির নাম মো. তুরাপ মোল্যা। তিনি মাঝারদিয়া গ্রামের আনারদ্দিন মোল্যার ছেলে।
.png)
মাঝারদিয়া গ্রামের বাসিন্দা মো. ফারুক হোসেন জানান, তুরাপ একজন আদম ব্যবসায়ী। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি মাঝারদিয়া গ্রামের নুর আলম নামে এক ব্যক্তিকে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে হত্যা করে। ঐ মামলার প্রধান আসামি তুরাপ মোল্যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
শুক্রবার পুলিশ তুরাপকে মাঝারদিয়া ঈদগাহ মসজিদের সামনে থেকে গ্রেফতার করে। কিন্তু তুরাপের বড় ভাই হানিফ, কিরাম, ভাতিজা রহিম ও রিয়াজসহ পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশকে প্রতিহত করতে তুরাপের লোকজন দেশীয় অস্ত্র ঢাল-কাতরা নিয়েও বের হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সালথা থানার এএসআই নাজমুল হোসেন বলেন, আসামি তুরাপকে গ্রেফতারের পর তার পরিবারের লোকজন এসে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। তুরাপ উঠে দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ফরিদপুরের এএসপি (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। আসামিকে ধরতে এরই মধ্যে পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে। আশা করি তাকে শিগগিরই গ্রেফতার করতে পারবো।