এর আগে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাকিরকে চরফ্যাশন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয়। তিনি তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের চর জহিরউদ্দিনের রুস্তুম আলীর ছেলে। এছাড়া জাকির একজন ওমান প্রবাসী।
জানা যায়, জাকিরের বিরুদ্ধে ২০১১ সালে মারপিটের অভিযোগে তজুমদ্দিন থানায় একটি মামলা হয়। মামলা চলমান থাকাকালীন তিনি ওমান চলে যান। ওই মামলায় নিয়মিত হাজির না হওয়ায় ২০১৫ সালে আদালতের বিচারক জাকিরের বিরুদ্ধে দেড় বছরের সাজা ঘোষণা করেন।
.png)
তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এক সপ্তাহ আগে আসামি জাকির হোসেন ওমান থেকে ছুটিতে দেশের বাড়িতে আসেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় থাকায় চরফ্যাশন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এক আত্মীয়র বাসা থেকে শুক্রবার রাতে জাকিরকে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করলে বিচারক জাকিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।