ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে ডিজিটাল পার্কে দর্শনার্থীদের ভিড়

হাসান পিন্টু, লালমোহন (ভোলা)
প্রকাশিত: ২২:৩৫, ২২ এপ্রিল ২০২৩
লালমোহনে ডিজিটাল পার্কে দর্শনার্থীদের ভিড়
ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদ আনন্দ উপভোগ করতে বিভিন্ন বয়সের দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে ভোলার লালমোহনের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক।

শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে দর্শনার্থীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় পার্কটি। পার্কটিতে বিনোদনের জন্য রয়েছে- নাগরদোলা, দোলনা, দৃষ্টিনন্দন ইলেকট্রিক ট্রেন, প্যাডেল বোডসহ নানা রকমের রাইড।

লালমোহনের মানুষের জন্য এ পার্কটি বিনোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এখানে দর্শনার্থীদের ভিড়ও বেশি। ঈদে দর্শনার্থীদের চাপ বেশি থাকায় প্রতিটি রাইডের সামনেই শিশুদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে শিশুদের সে কষ্ট অনেকটাই ফিকে হয়েছে রাইডগুলোতে চড়ে ঈদ আনন্দ উপভোগ করতে পেরে। শুধু শিশুরাই নয়, পার্কটিতে আনন্দ উপভোগ করছেন তরুণ-তরুণী থেকে বয়স্করাও।

Advertisement

পার্কে ঘুরতে আসা নারগিস আক্তার নামে এক নারী জানান, ঈদের দিন বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরতে এসেছি। এরই মধ্যে অনেক মানুষ ভিড় করেছেন। এখানে এসে অনেকটা প্রশান্তি মিলছে।

ডিজিটাল পার্কে সন্তানদের নিয়ে ঘুরতে আসা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহসানুল হক ফরিদ বলেন, বিশেষ দিনগুলোতে এই পার্কটি হয়ে ওঠে বিনোদনের অন্যতম কেন্দ্র। এখানে মনোমুগ্ধকর বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা থাকায় সব বয়সী লোকজন আসছেন এখানে। আনন্দ উপভোগ করছেন নিজেদের মতো করে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!