এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, দিল্লি থেকে উত্তরাখণ্ডের হৃষীকেশে গিয়ে গঙ্গার ধারে প্রাক-বিবাহ ফটোশুট করতে গিয়েছিল ওই যুগল। আর সেসময় খরস্রোতা গঙ্গায় প্রায় ডুবেই যাচ্ছিলেন হবু বর। শেষমেশ ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা তাকে উদ্ধার করেছে।
মানস খেদা ও অঞ্জলি আনেজা হৃষীকেশের কাছে বেয়াসিতে গঙ্গায় নেমে প্রি ওয়েডিং ফটোশুট করাচ্ছিলেন। গঙ্গার পানি হঠাৎ বেড়ে যাওয়ায়, মাঝগঙ্গায় আটকে পড়েন ওই যুগল। গঙ্গা থেকে বেরিয়ে আসতে গিয়ে মানসের পা পিছলে যায়, জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। মানস ও অঞ্জনা দু’জনেই পানির ভিতরে আটকে পড়েন। ডুবন্ত যুগলকে দেখে স্থানীয়রা বেয়াসি পুলিশ চেকপোস্টে খবর দেন। এসডিআরএফ-এর দল এসে যুগলকে উদ্ধার করে। মানসের অবস্থা খুবই সঙ্কটজনক দেখে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
.png)