ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘আমি কখনো দেখিনি’, সানি লিওনের নীল ছবি প্রসঙ্গে সালমান খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৪, ৩১ ডিসেম্বর ২০২৩
‘আমি কখনো দেখিনি’, সানি লিওনের নীল ছবি প্রসঙ্গে সালমান খান
ফাইল ছবি

একসময় নীল ছবির জগতে সবচেয়ে জনপ্রিয় নাম ছিল সানি লিওন। তবে পর্ন জগৎ ছেড়ে বর্তমানে বলিউডে নিজের অবস্থান গড়েছেন এই অভিনেত্রী। যদিও পর্নস্টারের তকমাটা সানি লিওনের জন্য এখনো উচ্চারিত হয়। তবে এসব গায়ে মাখেন না অভিনেত্রী।

বলিউডে এখন মূলধারার সিনেমায় কাজ করছেন সানি লিওন। কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গেও। যদিও সানি লিওনের পছন্দের তারকা সালমান খানের সঙ্গে এখনো কাজ করা হয়ে ওঠেনি। তবে সানিকে একজন অভিনেত্রী হিসেবে যথেষ্ট সম্মান করেন সালমান খান।

তার অতীত নিয়েও কোনো মাথাব্যথা নেই সাল্লু ভাইয়ের। এমনকি সানির অতীতের কোনো ভিডিও পর্যন্ত তিনি দেখেননি! এক সাক্ষাৎকারে সালমান খানকে প্রশ্ন করা হয়েছিল সানিকে নিয়ে, তিনি উত্তরে বলেন, ও তো মানুষ। প্রতিটা মানুষের নির্দিষ্ট কাজ আছে। আপনি সাংবাদিক, উনি অন্য কিছু করেন, আমি অভিনয় করি।

Advertisement

তবে সালমান খান তার কোনো পর্ন ভিডিও দেখেননি। এ প্রসঙ্গে ভাইজান বলেন, ‘শুনেছি সাধারণ মানুষ ওর ভীষণ ভক্ত। আমি তাকে আগে কখনো দেখিনি। তার কোনো ছবিও কখনো দেখিনি।

সানি লিওন মূলত নীল ছবির জগৎ থেকে তার ক্যারিয়ার শুরু করেন। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সেই জগতে। তবে হঠাৎ করেই পর্ন দুনিয়া ছেড়ে নিজের জন্মস্থান ভারতে পাড়ি জমান সানি। মূলধারার সিনেমায় কাজ করার স্বপ্ন নিয়ে মুম্বাই আসেন তিনি। বহু প্রস্তাব পেতে শুরু করেন রাতারাতি।

তবে শুরুর দিকে কুপ্রস্তাবই বেশি পেয়েছিলেন তিনি। যা ফিরিয়ে দিয়েছিলেন বারবার। তবে বলিউড যে তাকে এভাবে গ্রহণ করে নেবে, অনেকেই তা হয়তো ভেবে উঠতে পারেননি। শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, আমির খান, সকলেই তার সঙ্গে কাজ করতে রাজি ছিলেন। শাহরুখ খান তার সিনেমায় সুযোগও দিয়েছিলেন সানি লিওনকে। আমির খান একবার সানি লিওন প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘নিশ্চয়ই, কেন কাজ করব না? সুযোগ হলে অবশ্যই কাজ করব তার সঙ্গে।’

সানি লিওনকে সর্বশেষ দেখা গেছে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ চলচ্চিত্রে। এতে আরো অভিনয় করেছেন রাহুল ভাট, জেনিফার পিচিনাটো ও মোহিত তাকালকার। সিনেমাটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বেশ প্রশংসা কুড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!