ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সেজেগুজে হাজির মা, চিনতে না পেরে হাউমাউ করে কান্না শিশুর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০০, ২ জুন ২০২৩
সেজেগুজে হাজির মা, চিনতে না পেরে হাউমাউ করে কান্না শিশুর!
ছবি: সংগৃহীত

মায়ের সাজগোজের ধরন দেখে তাকে চিনতেই পারল না শিশু। মেকআপ করা মুখ দেখে হাউমাউ করে কেঁদে উঠল শিশু।

সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে নেটিজেনরা শুরু করেছেন আলোচনা-সমালোচনা।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নীল লেহেঙ্গা পরে সুন্দর করে সেজেছেন এক নারী। মুখে ভারি মেকআপ করেছেন তিনি। চোখের পাতা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সাজিয়েছেন নতুন করে।

Advertisement

মেকআপের পর ওই নারীকে দেখতে সুন্দর লাগলেও তিনি বেজায় সমস্যায় পড়েছেন। তার নিজের ছোট্ট ছেলে তাকে চিনতেই পারেনি। শিশুকে কোলে তুলে নিতে গিয়েছিলেন মা। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দূরে সরে গেছে সে। সোফায় বসে মায়ের দিকে তাকিয়ে হাত, পা ছুড়ে চিৎকারও করতে দেখা গেছে শিশুটিকে।

আরো পড়ুন>> শখপূরণে একদিনে কোটি টাকার শপিং!

তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে ওই মাকে হিন্দিতে কথা বলতে শোনা গেছে। ভিডিওর নিচে লেখা হয়েছে— বাচ্চাটি জিজ্ঞাসা করছে, মা কোথায় গেল?

নানা ব্যক্তি এ বিষয়ে নানা মন্তব্য করেছেন। কেউ বলেছেন, মেকআপ খুব সাংঘাতিক জিনিস। কেউ আবার অবাক হয়ে বলেছেন, মেকআপের কী মহিমা! অনেকে অবশ্য সন্তানের যত্ন না নেয়ার অভিযোগ করে ওই নারীর সমালোচনা করেছেন।

ভিডিওটি দেখুন...

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!